আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের এক পুলিশ সূত্র জানিয়েছে যে, নিরাপত্তা বাহিনী গতকাল বাগদাদের রাশিদিয়া অঞ্চল হতে ৩ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছে।
অপারেশন নাইনাওয়ার একজন কর্মকর্তা পূর্ব মোসুল হতে অপর ১২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন। এ ছাড়া এ শহরের দক্ষিন অঞ্চলে একটি অবৈধ অস্ত্রাগারের সন্ধান লাভের তথ্য দিয়েছেন।
এ সূত্র আরো জানিয়েছে যে, গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রেরণ করা হয়েছে।
এদিকে ইরাক সামরিক বাহিনী গতরাতে মোসুল শহরের ৮০ কিলোমিটার দক্ষিনে অবস্থিত ‘আল কিয়ারাহ’ অঞ্চলে একটি অস্ত্রাগার ও গোলাবারুদের গুদামের সন্ধান লাভ করেছে।#